শাকিব বুবলীর বাসার সামনে কৌতূহলী মানুষের ভিড়

শাকিব বুবলীর বাসার সামনে কৌতূহলী মানুষের ভিড়

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান যেন নিজের প্রেম, বিয়ে আর সন্তানকে আড়ালে রাখতেই পছন্দ করেন। আর কোনো কারণে তা প্রকাশ্যে এলেই তার জীবনে টেনে দেন বিচ্ছেদের সুর। এমন ঘটনা জীবনে দুইবার ঘটালেন শাকিব খান। যদিও অনেকের মতে এটি শাকিব খানের তৃতীয় ঘটনা। প্রথমবার এরকমটা ঘটে চিত্র নায়িকা রাত্রীর সাথে। সে ঘরেও শাকিব খানের একটি ছেলে রয়েছে। আর তাই শাকিব খানের বিষয়ে বিস্তারিত জানতে কৌতূহলী হয়ে উঠেছে ভক্তরা।

সর্বশেষ তথ্য জানতে শাকিব বুবলীর বাড়ির সামনে রয়েছে বিশাল জনস্রোত। যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ঘটনা কোনদিকে মোড় নিবে তা জানার জন্য। শুধু যে ভক্ত তাও কিন্তু নয়, গণমাধ্যম কর্মীরাও তাদের বাড়ি হানা দিয়ে পাচ্ছে না শাকিব এবং বুবলীকে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে আজ থেকে নতুন করে শাকিব বুবলীর সিনেমার স্যুটিংয়ের জন্য গতকাল তারা মহড়ায় অংশ নিয়েছেন। এদিকে গুঞ্জনের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আত্মগোপনে যেতে চেয়েছিলেন বুবলী। তবে শেষ পর্যন্ত তা না করে সন্তানকে প্রকাশেই আনেন এই অভিনেত্রী।

এই খবর প্রকাশ পাওয়ার পরই গণমাধ্যম তাদের বাড়িতে গেলে কারোরই দেখা পায়নি সাংবাদিকরা। বাড়ির দারোয়ান ও প্রতিবেশীরা বলছে, সকাল থেকে বাসায় নেই বুবলী! রাতেও বাসায় ছিলেন কি না, জানেন না কেউ। অন্যদিকে শাকিব নিজ বাড়িতে না থাকায় তার বাবার বাড়ি গিয়েও নাগাল পাওয়া যায়নি এই প্রেমিক পুরুষকে। তাই এখন ‘টক অব দ্য টাউন’- এর রানি শবনম বুবলী আর রাজা ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। বুবলীর এটি প্রথম সন্তান তবে শাকিবের এটি দ্বিতীয় সন্তান, মতান্তরে তৃতীয়। কিন্তু এই নিয়ে দ্বিতীয়বারের মতো তার সন্তান মিডিয়ার প্রকাশ্যে এল।

তবে দৃশ্যপট এক হলেও সন্তানের মায়ের ভূমিকায় কিন্তু এখন অপু বিশ্বাস নেই, রয়েছেন শবনম বুবলী। এদিকে ফেসবুকের মাধ্যমে সন্তান প্রকাশ্যে আনার পর বুবলী তার কমেন্টস বক্সে শুধু ফ্রেন্ডসদের এলাও করছেন। যার কারণে যে কেউ চাইলেই সেখানে কমেন্ট করার সুযোগ পাচ্ছেন না।

অন্যদিকে শাকিব তার ফেসবুকে ছেলের ছবি প্রকাশ করার পর কমেন্ট অপশনটিই রিমুভ করে দিয়েছেন। যার কারণে বলা যায়, এই মুহূর্তে শাকিব তার পেইজে ছেলের ছবির স্ট্যাটাসে যে কেউর পাশাপাশি পরিচিত কিংবা বন্ধুদের কমেন্টসও এলাও করতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *